ম্যাকডোনাল্ডসে গিয়ে এ কী কাণ্ড! কাপ চুরি করে ‘কুল’ সাজার ভিডিও ভাইরাল হতেই ছিছিক্কার নেটপাড়ায়
March 20, 20267:22 pm

মাল্টিন্যাশনাল ফাস্ট-ফুট চেইন ম্যাকডোনাল্ডসে গিয়ে খাবারের বদলে ভিডিও কন্টেন্ট বানাতেই বেশি আগ্রহী বর্তমান প্রজন্মের একাংশ। সম্প্রতি দুই যুবক ম্যাকডোনাল্ডসের কাপ চুরি করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম কটাক্ষের মুখে পড়েছেন।
ভিডিওটিতে দেখা যায়, দুই যুবক দাবি করছেন ম্যাকডোনাল্ডসের কাপগুলো বিনামূল্যে বাড়ি নিয়ে যাওয়া যায়। এরপর তারা সত্যিই কাপ হাতে বেরিয়ে যান। যদিও ভিডিওর ক্যাপশনে তারা পরে জানান যে এটি কেবল একটি প্র্যাঙ্ক ছিল এবং কাপগুলো তারা ফেরত দিয়ে দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে নেননি। ৪৪ লাখেরও বেশি ভিউ হওয়া এই ভিডিওর কমেন্ট সেকশনে উপচে পড়ছে ক্ষোভ। নেটিজেনদের মতে, এই ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই উন্নত পরিষেবা ব্যাহত হয়। মূলত ভাইরাল হওয়ার নেশায় এমন কাণ্ড ঘটিয়েছেন ওই দুই কন্টেন্ট ক্রিয়েটর।