যমদূতকে হার মানাল মরণপণ লড়াই! সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখ থেকে সঙ্গীকে ছিনিয়ে আনল মৎস্যজীবীরা
March 22, 20266:23 pm

উত্তর ২৪ পরগনার শামশেরনগরের বাসিন্দা নিখিল মণ্ডলসহ ছয় সঙ্গী শনিবার বিকেলে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন। আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ নৌকায় ঝাঁপিয়ে পড়ে নিখিলকে কামড়ে ধরে। সঙ্গীরা ভয় না পেয়ে লাঠি ও বাঁশ নিয়ে পাল্টা প্রতিরোধ গড়লে বাঘটি শিকার ছেড়ে জঙ্গলে পালায়। রক্তাক্ত অবস্থায় নিখিলকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ ও পরে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সুন্দরবন এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে।