যাদবপুরে কি ফিরবে বামেদের হারানো লাল দুর্গ নাকি বাজিমাত করবে তৃণমূল

যাদবপুরে কি ফিরবে বামেদের হারানো লাল দুর্গ নাকি বাজিমাত করবে তৃণমূল

যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবার হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি বিকাশরঞ্জন ভট্টাচার্য ও দেবব্রত মজুমদার। নিয়োগ দুর্নীতি বিরোধী আইনি লড়াইয়ে পরিচিত মুখ বিকাশরঞ্জনকে সামনে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের হৃত গৌরব পুনরুদ্ধারে মরিয়া আলিমুদ্দিন। বিশেষ করে শিক্ষিত ও তরুণ প্রজন্মের ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই এই হেভিওয়েট প্রার্থীকে ময়দানে নামিয়েছে সিপিআইএম।

অন্যদিকে তৃণমূলের বাজি অভিজ্ঞ সংগঠক দেবব্রত মজুমদার যার এলাকায় নিবিড় জনসংযোগ ও সরকারি প্রকল্পের প্রচার ঘাসফুল শিবিরের প্রধান শক্তি। ২০২৪ সালের লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট বাড়লেও বিধানসভার কঠিন লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *