যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাত আটটার পর প্রবেশে জারি হলো একগুচ্ছ কড়া বিধিনিষেধ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাত আটটার পর প্রবেশে জারি হলো একগুচ্ছ কড়া বিধিনিষেধ

ক্যাম্পাসে র‍্যাগিং ও অরাজকতা রুখতে কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে সন্ধ্যা সাতটার পর ক্যাম্পাসে প্রবেশ করতে হলে বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক এবং বহিরাগতদের যাবতীয় তথ্য রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মদ্যপান, ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বহিরাগতদের মর্নিং ওয়াক বা সাধারণ যাতায়াতের পথ হিসেবে ক্যাম্পাস ব্যবহারও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাত আটটার পর উপযুক্ত কারণ ছাড়া কাউকে ক্যাম্পাসে পাওয়া গেলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। নিরাপত্তা রক্ষীদের সাথে দুর্ব্যবহার করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলোতে সামান্য ছাড় থাকলেও বাকি সময়ে জমায়েত বা আড্ডার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। কর্তৃপক্ষের এই নতুন নিয়মের ফলে ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরবে নাকি মুক্তচিন্তার পরিবেশ ব্যাহত হবে, তা নিয়ে ইতিমধ্য়েই ছাত্রসমাজের মধ্যে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *