যিনি একুশে বিজেপিকে তুলেছিলেন দ্বিতীয় স্থানে, তিনিই এখন তৃণমূলে! মালদহে মতিউরের চমক

যিনি একুশে বিজেপিকে তুলেছিলেন দ্বিতীয় স্থানে, তিনিই এখন তৃণমূলে! মালদহে মতিউরের চমক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদহ জেলায় শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমুল হকের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে শাসকদলের পতাকা হাতে তুলে নেন।

মতিউর রহমান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেসের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তাঁর এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তৃণমূলে যোগ দিয়ে মতিউর রহমান জানান, উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তাঁর এই সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে সাংগঠনিক ভিত মজবুত করতে মতিউরের মতো প্রভাবশালী নেতাকে দলে নেওয়া তৃণমূলের বিশেষ কৌশল। এই যোগদানের ফলে আসন্ন নির্বাচনে মালদহ জেলায় তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *