যুদ্ধের আবহে কপাল খুলল মার্কিন তেল সংস্থাগুলোর বিপুল লক্ষ্মীলাভের হাতছানি
March 27, 20269:07 am

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে বিপুল মুনাফার পথে হাঁটছে আমেরিকার তেল ও গ্যাস সংস্থাগুলো। ‘দ্য ইকোনমিস্ট’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতির প্রভাবে মার্কিন কো ম্পা নিগুলো চলতি বছরেই অতিরিক্ত ৬০ বিলিয়ন ডলার বাড়তি নিট মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা দেখছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির জোগানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে সুবিধাজনক অবস্থানে রয়েছে আমেরিকা। আন্তর্জাতিক বাজারে তেলের ক্রমবর্ধমান চাহিদা ও চড়া দামকে কাজে লাগিয়ে মার্কিন সংস্থাগুলো এখন বিশ্ববাজার নিজেদের দখলে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে।