যুদ্ধের আবহে হুড়মুড়িয়ে বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম

যুদ্ধের আবহে হুড়মুড়িয়ে বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম

যুদ্ধের আবহে এবার হুড়মুড়িয়ে দাম বাড়ল প্রিমিয়াম পেট্রোলের। ২০ মার্চ ২০২৬ থেকে ভারতে XP95 এবং পাওয়ার পেট্রোলের দাম লিটার প্রতি ২ থেকে ২.৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং পুনের মতো বড় শহরগুলোতে HPCL-এর ‘পাওয়ার পেট্রোল’ এবং IOCL-এর ‘XP95’-এর দাম বাড়ায় হাই-এন্ড গাড়ির মালিকরা সরাসরি প্রভাবিত হবেন। তবে স্বস্তির খবর হলো সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ও প্রিমিয়াম জ্বালানির দামের ব্যবধান আরও প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *