যুদ্ধের ইতি টানতে আমেরিকার কোর্টে বল ঠেলল ইরান, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় ঘুম উড়ল দেশগুলোর

যুদ্ধের ইতি টানতে আমেরিকার কোর্টে বল ঠেলল ইরান, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় ঘুম উড়ল দেশগুলোর

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের ২৫তম দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ কার্যত অবরুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও এলপিজি সরবরাহে চরম টানাপোড়েন শুরু হয়েছে। এই সংকট কাটাতে এবার আমেরিকার ওপর চাপ বাড়াল তেহরান।

ইরানের আইআরজিসি-র প্রবীণ আধিকারিক মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের ফলে হওয়া সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত লড়াই থামবে না। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ না করার গ্যারান্টি। এটি তাদের জাতি, নেতা ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রাজা মোসয়েব মোতলাঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যারা এই যুদ্ধ শুরু করেছে তাদের বাধ্য করতে হবে যাতে ভবিষ্যতে কোনো দেশের বিরুদ্ধে এমন একতরফা পদক্ষেপ না নেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে দখলদার শক্তিকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে বিশ্ববাজারের স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে হোয়াইট হাউসের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *