যুদ্ধের বাজারেও স্বস্তিতে ভারতের হেঁশেল, আমেরিকার রান্নার গ্যাসে বাজিমাত মোদী সরকারের

যুদ্ধের বাজারেও স্বস্তিতে ভারতের হেঁশেল, আমেরিকার রান্নার গ্যাসে বাজিমাত মোদী সরকারের

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে জ্বালানি নিরাপত্তায় বড় জয় পেল ভারত। সরাসরি আমেরিকার টেক্সাস থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে বিশালাকার জাহাজ ‘পাইক্সিস পাইওনিয়ার’। আগামী এক সপ্তাহে আরও দুটি জাহাজে করে মোট ৭২,৭০০ টনের বেশি রান্নার গ্যাস দেশে আসছে। এইচপিসিএল-এর পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস দ্রুত দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় পৌঁছে দেওয়া হবে, যা যুদ্ধের বাজারেও কয়েক লক্ষ পরিবারের দুশ্চিন্তা কমাবে।

জ্বালানি সংকট রুখতে ভারতের এই কূটনৈতিক জয় নজর কেড়েছে বিশেষজ্ঞদের। আমেরিকার গ্যাসের পাশাপাশি রাশিয়ার তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ হঠাৎ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে আসায় মজবুত হয়েছে দেশের তেলের ভাণ্ডার। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে সমন্বয় বাড়িয়ে মোদী সরকার যে ‘মাস্টারপ্ল্যান’ কার্যকর করেছে, তাতে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান আরও শক্তিশালী হলো। ভারতের এই কৌশলগত পদক্ষেপ জ্বালানি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বমঞ্চে এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *