যুদ্ধ আবহেও অনিশ্চয়তা নেই বিশ্বকাপে, ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত ট্রাম্প

যুদ্ধ আবহেও অনিশ্চয়তা নেই বিশ্বকাপে, ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে আসন্ন ফুটবল বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে বড়সড় আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর উদ্ভূত উত্তেজনায় ইরান-সহ বেশ কিছু দেশ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। এই পরিস্থিতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সরাসরি মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হন।

বৈঠক শেষে ফিফা প্রধান জানান, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সব দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, ইরানের প্রশাসনের সঙ্গে বৈরিতা থাকলেও দেশটির ফুটবল দলকে আমেরিকায় স্বাগত জানানো হবে। ট্রাম্পের মতে, এই সংকটময় সময়ে ইরানবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্ট নিয়ে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোও গ্রিনল্যান্ড ইস্যুতে বয়কটের হুমকি দিয়েছিল। তবে মার্কিন প্রশাসনের এই নমনীয় অবস্থানের পর আয়োজক দেশ হিসেবে আমেরিকার প্রস্তুতি নিয়ে সংশয় কাটতে শুরু করেছে। ফিফা আশাবাদী যে, নির্ধারিত সময়েই সব দেশের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হবে ২০২৬ বিশ্বকাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *