যুদ্ধ আবহে কাতারে ভেঙে পড়ল সেনার কপ্টার, যান্ত্রিক গোলযোগে প্রাণ হারালেন অন্তত ৬ জওয়ান

যুদ্ধ আবহে কাতারে ভেঙে পড়ল সেনার কপ্টার, যান্ত্রিক গোলযোগে প্রাণ হারালেন অন্তত ৬ জওয়ান

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ। ইরান ও কাতারের মধ্যে চরম উত্তেজনার মাঝেই রবিবাসরীয় সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রুটিন ডিউটিতে বেরিয়ে মাঝ আকাশেই মুখ থুবড়ে পড়ল কাতারি সেনার একটি হেলিকপ্টার। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে কাতার সরকার জানিয়েছে, কোনো হামলা নয় বরং যান্ত্রিক বিভ্রাটের জেরেই এই বিপর্যয়। তবে সম্প্রতি কাতারের এলএনজি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই দুর্ঘটনা নিয়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কাতার বিদেশ মন্ত্রক ইরানের সাম্প্রতিক হামলার কড়া নিন্দা জানালেও, সেনার এই কপ্টার দুর্ঘটনাকে আপাতত ‘দুর্ঘটনা’ হিসেবেই দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *