যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি বিদেশমন্ত্রীর
March 9, 20266:24 pm

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মানবিকতার খাতিরে বিভিন্ন দেশের জাহাজকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
দেশের স্বার্থ রক্ষায় সরকার আপসহীন বলে এদিন বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি ভারতের জ্বালানি নিরাপত্তা এবং সাধারণ উপভোক্তাদের কল্যাণ নিশ্চিত করাই বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রধান অগ্রাধিকার। আন্তর্জাতিক স্তরে উদ্ভূত সংকট মোকাবিলায় ভারত পূর্ণ সচেষ্ট রয়েছে বলেও তিনি সংসদে আশ্বস্ত করেছেন।