যুদ্ধ পরিস্থিতি পেরিয়ে অবশেষে শহরে ফিরলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

যুদ্ধ পরিস্থিতি পেরিয়ে অবশেষে শহরে ফিরলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

নরওয়ে সফর শেষে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনার জেরে প্যারিসে আটকে পড়া অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায় অবশেষে নিরাপদেই কলকাতায় ফিরলেন। বিমান বাতিলের জট কাটিয়ে একাধিক রুট পরিবর্তন করে শেষ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেললেন এই তারকা দম্পতি।

সন্দীপ্তা জানান, ইতিহাদের বিমান বাতিল হওয়ার পর পোল্যান্ড হয়ে ফেরার বিকল্প পথ বেছে নেন তাঁরা। প্যারিস থেকে পোল্যান্ড এবং দিল্লি হয়ে অবশেষে কলকাতায় পৌঁছান অভিনেত্রী। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে নিজের স্বস্তির কথা সংবাদমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

ভিসা সংক্রান্ত সমস্যা না থাকলেও যাত্রাপথে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে সন্দীপ্তা জানিয়েছেন, বর্তমানে অনেকেই ধীরে ধীরে দেশে ফিরছেন এবং তাঁদের এই প্রত্যাবর্তন অত্যন্ত স্বস্তিদায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *