যুবসাথী প্রকল্পের অর্থ প্রদান কি থমকে যাবে ভোট ঘোষণায়?

যুবসাথী প্রকল্পের অর্থ প্রদান কি থমকে যাবে ভোট ঘোষণায়?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করে। তবে প্রশাসনিক মহলে এখন এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

মার্চ মাসে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের দিনক্ষণ প্রকাশিত হলে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। ফলে ওই সময়ে নতুন কোনো আর্থিক প্রকল্পের সুবিধা চালু করা আইনত সম্ভব নয়। প্রশাসনিক আধিকারিকদের মতে, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই এই প্রকল্পের অর্থ বিতরণ প্রক্রিয়া পুনরায় শুরু করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *