যুবসাথী প্রকল্পে রেকর্ড ৮৪ লক্ষের বেশি আবেদন, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

যুবসাথী প্রকল্পে রেকর্ড ৮৪ লক্ষের বেশি আবেদন, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’ নিয়ে রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বেকার ভাতার জন্য মোট ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন আবেদন করেছেন। সরকারি তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের মধ্যে অনলাইনে আবেদনের চেয়ে অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদনের প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ক্যাম্পে ৬৫ লক্ষ ৩৪ হাজার ৫১টি এবং অনলাইনে ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯টি আবেদন জমা পড়েছে। জেলাভিত্তিক তালিকায় ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন আবেদনকারীর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলা।

জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ—রাজ্যের সব প্রান্ত থেকেই যুবসমাজ এই প্রকল্পে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বিপুল সংখ্যক এই আবেদনগুলি দ্রুত খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মসংস্থান ও যুব কল্যাণে গৃহীত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তনের আশা করছে নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *