যুবসাথী প্রকল্প: স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি এবং আবেদনের নিয়মাবলী

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা ৫ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। তবে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী বা কর্মসংস্থানে নিযুক্ত ব্যক্তিরা এই ভাতার আওতাভুক্ত হবেন না।
আবেদনের বর্তমান স্থিতি জানতে প্রথমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘চেক স্ট্যাটাস’ বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ‘Get OTP’ বাটনে ক্লিক করতে হবে। ফোনে আসা ওটিপি-টি নির্দিষ্ট স্থানে লিখে ‘Verify Pin’ করলেই স্ক্রিনে আবেদনের সর্বশেষ আপডেট দেখা যাবে। প্রয়োজনে আবেদনকারী নিজের জমা দেওয়া ফর্মটি প্রিন্ট করার সুবিধাও পাবেন।
ভুল তথ্য বা আসাম্পূর্ণ ফর্ম জমা দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সঠিক নিয়ম মেনে নথি জমা দেওয়া জরুরি। রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানে সহায়তা করা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে এবং যাচাইকরণ প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে লোকসভা ভোটের আগেই যোগ্য প্রার্থীদের হাতে ভাতার টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।