রক্তে শর্করার মাত্রা কমাতে দিনে ঠিক কতক্ষণ ঘুমোনো জরুরি তা জানালেন গবেষকরা

রক্তে শর্করার মাত্রা কমাতে দিনে ঠিক কতক্ষণ ঘুমোনো জরুরি তা জানালেন গবেষকরা

সম্প্রতি ‘বিএমজে ওপেন ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড কেয়ার’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘুমের এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, প্রতিদিন ঠিক ৭ ঘণ্টা ১৮ মিনিট ঘুমোলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে এবং মেটাবলিজম উন্নত হয়। ২৩,৪৭৫ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই নির্দিষ্ট সময়ের চেয়ে কম বা বেশি ঘুম শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সুস্থ থাকতে বিশেষজ্ঞরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর পাশাপাশি শোয়ার আগে ডিজিটাল স্ক্রিন বর্জন এবং ক্যাফেইন নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন। গবেষণায় দেখা গেছে, ঘুমের অভাব শরীরে কর্টিসোল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা সরাসরি ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তবে ছুটির দিনে অতিরিক্ত ঘুম সবার জন্য উপকারী নাও হতে পারে। তাই শর্করার ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন আদর্শ মেয়াদের গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *