রণবীরকে টক্কর দেওয়ার ইঁদুরদৌড়ে কেন নেই? কামব্যাকের আগে অকপট ইমরান খান

রণবীরকে টক্কর দেওয়ার ইঁদুরদৌড়ে কেন নেই? কামব্যাকের আগে অকপট ইমরান খান

বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর এবং ইমরান খান প্রায় একই সময়ে তাঁদের অভিনয় সফর শুরু করেছিলেন। ২০১০ সালের সেই সময়টিতে দর্শক ও সমালোচকরা প্রায়ই তাঁদের মধ্যে কড়া প্রতিযোগিতার সমীকরণ খুঁজতেন। তবে ২০১৫ সালে হঠাৎই অভিনয় জগত থেকে বিরতি নেন ইমরান, অন্যদিকে রণবীর কাপুর নিজেকে প্রতিষ্ঠিত করেন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা হিসেবে। দীর্ঘ বিরতি কাটিয়ে বলিউডে ফেরার আগে রণবীরের সঙ্গে সেই পুরোনো টক্কর নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি একটি পডকাস্টে ইমরান জানান, তিনি কখনও সৃজনশীল কাজকে প্রতিযোগিতামূলক খেলার সঙ্গে তুলনা করতে চাননি। তাঁর মতে, সিনেমাকে নম্বর দিয়ে বিচার করা অনুচিত এবং এই ধরণের ইঁদুরদৌড় শিল্পের প্রতি অবিচার করে। তিনি স্পষ্ট করেন যে, পেশাদার টক্কর বা অন্যকে ছাপিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে তিনি কখনও কাজ করেননি, বরং নিজের কাজের প্রতি সৎ থাকতেই বেশি পছন্দ করেন।

দীর্ঘ ১১ বছর পর নেটফ্লিক্স অরিজিন্যাল ‘আধুরে হাম আধুরে তুম’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন ইমরান খান। এই সম্পর্কের গল্পে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ভূমি পেডনেকরকে। প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে এক নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপিত করতে প্রস্তুত এই অভিনেতা, যা নিয়ে ইতিমিধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *