রণবীর সিংয়ের মোট সম্পত্তি ৪০০ কোটি অভিনেতার ৫টি সবচেয়ে দামি ও বিলাসবহুল জিনিসের তালিকা

বলিউড সুপারস্টার রণবীর সিং বর্তমানে তার নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য উপভোগ করছেন। বক্স অফিসে দারুণ অগ্রিম বুকিং ও দর্শকদের উন্মাদনার মাঝে অভিনেতার বিপুল সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এসেছে। বর্তমানে রণবীরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। প্রতিটি চলচ্চিত্রের জন্য তিনি ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন এবং ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য ৩ থেকে ৫ কোটি টাকা দাবি করেন।
রণবীরের সবচেয়ে দামি সম্পত্তির তালিকায় শীর্ষে রয়েছে মুম্বইয়ের ১১৯ কোটি টাকার একটি বিলাসবহুল কোয়াড্রুপ্লেক্স বাংলো। এ ছাড়াও স্ত্রী দীপিকা পাড়ুকোনের সাথে আলিবাগে ২২ কোটি টাকার একটি হলিডে ভিলা এবং ওরলিতে ৪০ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। আবাসন ছাড়াও দামী শৌখিন জিনিসের প্রতি অভিনেতার বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়।
বিলাসবহুল জীবনযাত্রার অঙ্গ হিসেবে রণবীরের সংগ্রহে রয়েছে ২.১ কোটি টাকা মূল্যের হিরেখচিত ‘ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ড ইয়াটিং’ ঘড়ি। যাতায়াতের জন্য তিনি ব্যবহার করেন ৫ কোটি টাকা মূল্যের ‘অ্যাস্টন মার্টিন র্যাপিড এস’ গাড়ি। পেশাদার সাফল্য এবং ব্যক্তিগত শখ—উভয় ক্ষেত্রেই রণবীর সিং এখন বলিপাড়ার অন্যতম চর্চিত ব্যক্তিত্ব।