রণবীর সিংয়ের শেকড় কি পাকিস্তানে? ধুরন্ধর তারকার পারিবারিক ইতিহাস নিয়ে তোলপাড়

রণবীর সিংয়ের শেকড় কি পাকিস্তানে? ধুরন্ধর তারকার পারিবারিক ইতিহাস নিয়ে তোলপাড়

পর্দায় পাকিস্তানি এজেন্টের ভূমিকায় অভিনয় করা রণবীর সিংয়ের বাস্তব জীবনের শিকড় আসলে অবিভক্ত ভারতের পাঞ্জাবে। তার দাদি চাঁদ বার্ক লাহোরের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, যাকে ‘ড্যান্সিং লিলি অফ পাঞ্জাব’ বলা হতো। দেশভাগের পর তিনি মুম্বাই চলে আসেন এবং রাজ কাপুরের ‘বুট পলিশ’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।

মজার বিষয় হলো, রণবীরের দাদির ভাই স্যামুয়েল মার্টিন বার্ক ছিলেন একজন প্রখ্যাত কূটনীতিক, যিনি ১১টি দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই পরিবারের এক সদস্য ভারতে তারকা হয়েছেন, অন্যজন পাকিস্তানে গড়েছেন রাজনৈতিক ক্যারিয়ার। দেশভাগের টানাপোড়েনে বিচ্ছিন্ন হওয়া এই পরিবারের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *