রবার্ট মুলারের প্রয়াণে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, মার্কিন রাজনীতিতে তোলপাড়

রবার্ট মুলারের প্রয়াণে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, মার্কিন রাজনীতিতে তোলপাড়

এফবিআই-এর প্রাক্তন ডিরেক্টর রবার্ট সোয়ান মুলারের ৮১ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার ঠিক আগে দায়িত্ব নেওয়া এই দুঁদে গোয়েন্দা টানা ১২ বছর সংস্থার নেতৃত্ব দিয়েছেন। তাঁর আমলেই এফবিআই-এর কাঠামো আমূল বদলে গিয়ে সন্ত্রাসবিরোধী শক্তিশালীরূপ ধারণ করেছিল। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে এই প্রবীণ আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশের বদলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ উল্লাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, মুলারের মৃত্যুতে তিনি অত্যন্ত খুশি এবং এখন থেকে তিনি আর ‘নির্দোষ’ মানুষদের ক্ষতি করতে পারবেন না। ট্রাম্পের এই চরম বৈরী অবস্থান ও মন্তব্য ঘিরে আমেরিকার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

মূলত ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তের সময় থেকেই ট্রাম্প ও মুলারের সম্পর্কের চরম অবনতি ঘটে। অবসরপ্রাপ্ত মুলারকে যখন স্পেশাল কাউন্সিল হিসেবে এই স্পর্শকাতর তদন্তের ভার দেওয়া হয়, তখন থেকেই ট্রাম্প তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন। যদিও সরাসরি কোনো যোগসূত্র প্রমাণিত হয়নি, তবে সেই তিক্ততা যে আজও মেটেনি, ট্রাম্পের সাম্প্রতিক প্রতিক্রিয়াই তার প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *