রবিবার থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

রবিবার থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

রবিবার বঙ্গে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৮ মার্চ কলকাতা ও দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বর্ষণ হবে উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও। তবে সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। যদিও তাতে তাপমাত্রার খুববেশি পার্থক্য ঘটবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *