রাঘব চাড্ডা কি সত্যিই বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন? আপ নেতা সঞ্জয় সিংয়ের বড় ধামাকা
March 23, 202611:48 am

আম আদমি পার্টির দাপুটে নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। আপের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে অনুপস্থিত থাকা এবং কেজরিওয়ালের জেলমুক্তির মতো বড় ঘটনায় তাঁর নীরবতা উস্কে দিয়েছিল দলবদলের গুঞ্জন। বিশেষ করে সংসদে তাঁর তোলা কিছু দাবিতে মোদী সরকারের ইতিবাচক সাড়া এই জল্পনায় ঘি ঢালে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে কড়া জবাব দিয়েছেন সঞ্জয় সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন যে রাঘব চাড্ডা দল ছাড়ছেন না। সঞ্জয় সিং সাফ বলেন, “রাঘব দল ছাড়ার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কিছু হলে আমিই সবার আগে তাঁর বিরোধিতা করব।” যদিও এই বিষয়ে রাঘব নিজে এখনও মুখ খোলেননি, তবে সঞ্জয় সিংয়ের মন্তব্যে আপের অন্দরে ফাটলের খবর আপাতত ধামাচাপা পড়ল।