রাজনীতিতে লিয়েন্ডার পেজ: বিজেপি-তে যোগদানের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহল

রাজনীতিতে লিয়েন্ডার পেজ: বিজেপি-তে যোগদানের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহল

তৃণমূল ছেড়ে এবার কি পদ্মশিবিরে নাম লেখাতে চলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের একটি হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের পর এই জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীনও। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব এখনও সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।

বিটিএ সভাপতি লিয়েন্ডারের এই পদক্ষেপে বিস্মিত কলকাতার টেনিস মহল। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের শীর্ষপদে বসার লক্ষ্যেই তাঁর এই রাজনৈতিক পালাবদল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় আট মাস আগে থেকেই দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছিল। তবে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেও দলীয় কর্মসূচিতে তাঁকে সেভাবে সক্রিয় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সরাসরি গেরুয়া শিবিরের শীর্ষস্তরের বৈঠকে তাঁর উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, টেনিস কোর্টের পর রাজনীতির ময়দানে লিয়েন্ডারের পরবর্তী ইনিংস কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *