রাজস্থানে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ৬; বাড়তে পারে মৃতের সংখ্যা

রাজস্থানে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ৬; বাড়তে পারে মৃতের সংখ্যা

রাজস্থানের বারমের-যোধপুর জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি স্লিপার বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যানটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে গিয়ে যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে আহতদের বালোত্রার নাহাটা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করছে পুলিশ। অতিরিক্ত গতি, কুয়াশা নাকি চালকের অসাবধানতা—মূল কারণ খুঁজতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানে সম্প্রতি একাধিক এমন দুর্ঘটনার পর হাইওয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *