রাজ্যজুড়ে চড়ছে পারদ, সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে চড়ছে পারদ, সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কমলেও গরমের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মূলত শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমি হাওয়ার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

বৃহস্পতিবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও বাঁকুড়া-সহ একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবার এই অস্বস্তিকর পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে কলকাতা ও বীরভূমের মতো জেলাগুলিতেও প্রভাব ফেলবে। আবহাওয়া দফতরের তথ্যমতে, বর্তমানে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, যার ফলে জনজীবনে নাভিশ্বাস ওঠার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে চৈত্রের শেষবেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে ফের রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে পরিষ্কার আকাশ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *