রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়ের দাপট

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়ের দাপট

বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে বসন্তের শুরুতেই বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবার বৃষ্টির কারণে পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের দাপট নেই, ফলে আপাতত ভ্যাপসা গরম থেকে স্বস্তিতে রাজ্যবাসী।

আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পাবে। রবি, সোম ও মঙ্গলবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই মেঘলা আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী বুধবার পর্যন্ত জারি থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার বৃষ্টির তেজ কিছুটা কমলেও রবিবার থেকে পুনরায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পাহাড়ি এলাকাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পর্যটকদের সতর্ক করা হয়েছে। আপাতত বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *