রাজ্যপাল পদে রদবদল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যপাল পদে রদবদল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে কোনো আলোচনা ছাড়াই নতুন রাজ্যপাল হিসেবে আরএন রবির নাম ঘোষণা করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য প্রশাসনের সঙ্গে সৌজন্যমূলক আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের পরিপন্থী।

কেন্দ্রের এহেন পদক্ষেপকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন মমতা। তাঁর মতে, কোনো ধরনের পরামর্শ ছাড়াই রাজ্যপালের নাম চূড়ান্ত করা রাজ্যের প্রশাসনিক মর্যাদাকে খাটো করার শামিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *