রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের
March 7, 20267:56 am

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন সি ভি আনন্দ বোস। ইস্তফার ২৪ ঘণ্টা পার হতেই শুক্রবার রাতে এক বার্তায় তিনি বাংলার জনগণের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে তার দায়িত্ব পালনের সময় প্রায় শেষ।
তিনি তার এই যাত্রায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেছেন। বাংলার মানুষের স্নেহ ও ভালোবাসা তার হৃদয়ে থাকবে বলে জানিয়েছেন বিদায়ী রাজ্যপাল।