রাজ্যের নাম বদলে বঞ্চনার অভিযোগ: কেন্দ্র ও বিরোধীদের নিশানা মমতার

রাজ্যের নাম বদলে বঞ্চনার অভিযোগ: কেন্দ্র ও বিরোধীদের নিশানা মমতার

কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার সিদ্ধান্তকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, সিপিএম ও বিজেপির মধ্যে ‘লিখিত জোট’ হওয়ার পুরস্কার হিসেবেই কেরল এই সুবিধা পেয়েছে। বিপরীতে, পশ্চিমবঙ্গ বারবার বিধানসভায় প্রস্তাব পাশ করে কেন্দ্রের দ্বারে কড়া নাড়লেও ‘বাংলা’ নাম নিয়ে টালবাহানা চলছে বলে তিনি দাবি করেন।

মুখ্যমন্ত্রী জানান, ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যের নাম শেষে হওয়ায় প্রশাসনিক বৈঠকে এবং সর্বভারতীয় পরীক্ষায় পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হয়। এই বৈষম্য দূর করতে ২০১৮ সাল থেকেই সব ভাষায় রাজ্যের নাম ‘বাংলা’ করার দাবি জানানো হচ্ছে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে নাম মিলে যাওয়ার অজুহাতে কেন্দ্র বারংবার এই প্রস্তাব খারিজ করে দিচ্ছে বলে তিনি ক্ষোভ উগরে দেন।

দিল্লির এই আচরণকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার বাংলার মনীষীদের আসাম্মান করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ফাইল আটকে রাখা হয়েছে। আইনি ও প্রশাসনিক জটিলতা থাকা সত্ত্বেও রাজ্যের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় রক্ষায় ‘বাংলা’ নামটি আদায় করতে তৃণমূল সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *