রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা: প্রথম দফার আগেই মোতায়েন হচ্ছে ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা: প্রথম দফার আগেই মোতায়েন হচ্ছে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পশ্চিমবঙ্গে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রাথমিক পর্যায়ে ৪৮০ কো ম্পা নি বাহিনী মোতায়েনের কথা থাকলেও, সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে আরও ১৯২০ কো ম্পা নি অতিরিক্ত বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২৪০০ কো ম্পা নি, যা নির্বাচনের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।

জম্মু-কাশ্মীর, মণিপুর ও অরুণাচল প্রদেশসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা এই বাহিনীতে থাকছে সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপির জওয়ানরা। ৩১ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে এই অতিরিক্ত ফোর্স রাজ্যে পৌঁছাবে। বুথ এলাকা স্যানিটাইজ করা, ইভিএম ও স্ট্রংরুম পাহারা এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই বিশাল বাহিনীর মূল দায়িত্ব।

এবারের নির্বাচনে নজরদারির পরিধি বাড়িয়ে বুথের বাইরের ‘ক্যাচমেন্ট এরিয়া’ বা সংলগ্ন এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই অঞ্চলে কোনো প্রকার হিংসা বা হুমকির প্রমাণ মিললে কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে নাকা চেকিং থেকে বুথ চত্বর পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকছে, যাতে ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *