রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, চলতি সপ্তাহেই কি ভোটের নির্ঘণ্ট ঘোষণা?

রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, চলতি সপ্তাহেই কি ভোটের নির্ঘণ্ট ঘোষণা?

আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজই তিন দিনের সফরে রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক জোশী। আজ ৮ মার্চ রাতে কলকাতায় পৌঁছে ১০ মার্চ পর্যন্ত অবস্থান করবেন তাঁরা। এই সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে তৎপরতা তুঙ্গে, যা চলতি সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট জারির জল্পনা বাড়িয়ে দিয়েছে।

৯ মার্চ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু করবে কমিশন। এরপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি প্রেজেন্টেশন দেবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র, চন্দ্রিমা ভট্টাচার্য ও সামিরুল ইসলামকে নিয়ে তিন সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করা হয়েছে। এই বৈঠকে মূলত নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

সফরের শেষ দিন অর্থাৎ ১০ মার্চ মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও ভারপ্রাপ্ত ডিজি পীযুষ পাণ্ডের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবে কমিশন। জেলাশাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকেও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করা হবে। বুথস্তরের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ইআরও ও এইআরও-দের প্রয়োজনীয় নির্দেশ দেবেন আধিকারিকরা। এই নিবিড় পর্যালোচনা শেষ হলেই কমিশন ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *