রাজ্যে বিধানসভা ভোটের আগে ২৮ জন জয়েন্ট বিডিও-র পদোন্নতি
March 6, 20267:12 pm

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল নবান্ন। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের মোট ২৮ জন জয়েন্ট বিডিও-কে পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নবনিযুক্ত এই আধিকারিকদের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (OSD) হিসেবে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিনের বকেয়া থাকা এই পদোন্নতি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে। মূলত ডাব্লুবিসিএস (WBCS) আধিকারিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই পদোন্নতির সিদ্ধান্ত প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আমলাতান্ত্রিক স্তরে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।