রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন আবেদন ও যোগ্যতার বিস্তারিত

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন আবেদন ও যোগ্যতার বিস্তারিত

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) অনলাইন নাম নথিভুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে যা আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছর আগামী ২৪ মে রাজ্যে এই পরীক্ষা আয়োজিত হবে। রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার স্নাতক স্তরে ভর্তির সুযোগ পেতে আগ্রহী পড়ুয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ অসংরক্ষিত পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা, মহিলা প্রার্থীদের ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৩০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির জন্য ফি কাঠামোয় বিশেষ ছাড় রয়েছে।

পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বাদে অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নেই। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের একাধিক শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মেধাতালিকা অনুযায়ী ভর্তির সুযোগ মিলবে। পরবর্তী কাউন্সিলিং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *