রাতের অন্ধকারে পাকিস্তানের বিমান হামলা! আফগানিস্তানে বহু নিহত, কী বলল তালিবান?

রাতের অন্ধকারে পাকিস্তানের বিমান হামলা! আফগানিস্তানে বহু নিহত, কী বলল তালিবান?

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পখতিকা প্রদেশসহ একাধিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। শুক্রবার তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, এই অভিযানে বেছে বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে, যার ফলে শিশু ও মহিলাসহ বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল সীমান্তপার সন্ত্রাসবাদ নির্মূল করা।

পাকিস্তানের দাবি, তালিবান শাসিত আফগানিস্তান দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠীদের আশ্রয় দিচ্ছে, যারা বারবার পাকিস্তানে নাশকতামূলক কাজ চালাচ্ছে। সেই সন্ত্রাসবাদীদের খতম করতেই এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে বলে সাফ জানিয়েছে পাক প্রশাসন। উল্লেখ্য, গত বুধবার পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি করেছিলেন যে, সাম্প্রতিক অভিযানে ৬৪১ জন তালিবান যোদ্ধা নিহত এবং প্রায় ৮৫৫ জন আহত হয়েছে।

সীমান্তবর্তী এই রক্তক্ষয়ী সংঘাত গত মাস থেকেই চরম আকার ধারণ করেছে। এর আগে ফেব্রুয়ারির শেষে আফগান ফৌজের হামলায় ৫৫ জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছিল বলে খবর পাওয়া যায়। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তালিবান প্রশাসন পাকিস্তানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের এই ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *