রান্নাঘর থেকে উধাও হবে তেলাপোকা আর পিঁপড়া! ১ টাকা খরচ না করেই পান জাদুকরী সমাধান
March 31, 20264:56 pm

পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরেও অনেক সময় তেলাপোকা, পিঁপড়া এবং ছোট ছোট পোকার উপদ্রব দেখা দেয়। এতে খাবারের অপচয় তো হয়ই, পাশাপাশি স্বাস্থ্যের জন্যও তা মারাত্মক ঝুঁকিপূর্ণ। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে ঘরোয়া উপায়েই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
- তেলাপোকা তাড়াতে তেজপাতা: তেলাপোকা তেজপাতার কড়া গন্ধ সহ্য করতে পারে না। রান্নাঘরের কোণে বা যেখানে তেলাপোকার আনাগোনা বেশি, সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন।
- পিঁপড়া রুখতে হলুদ ও দারুচিনি: ঘরের যেখানেই পিঁপড়ার সারি দেখবেন, সেখানে সামান্য হলুদ বা দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিন। এটি পিঁপড়া তাড়াতে দারুণ কার্যকর।
- পোকামাকড় মুক্ত স্ল্যাব ও কর্পূর: রান্নাঘরের স্ল্যাব মোছার জলে সামান্য কর্পূর মিশিয়ে নিন। এতে স্ল্যাব পরিষ্কার থাকবে এবং সূক্ষ্ম পোকামাকড় ধারেকাছে আসবে না।
- সিঙ্কের দুর্গন্ধ ও পোকা দূর করতে লবঙ্গ: রাতে ঘুমানোর আগে সিঙ্কের জালের ওপর ১-২টি লবঙ্গ রেখে দিন। এতে ড্রেন থেকে তেলাপোকা আসবে না এবং দুর্গন্ধও দূর হবে।
- চিনির কৌটোয় তেলের জাদু: চিনির কৌটোয় যাতে পিঁপড়া না ধরে, সেজন্য কৌটোর বাইরের দিকে সামান্য তেল মাখিয়ে রাখুন। তেলের পিচ্ছিল ভাব ও গন্ধের কারণে পিঁপড়া কৌটোয় উঠতে পারবে না।