রান্নার গ্যাসের দামে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রান্নার গ্যাসের দামে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তীব্র মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সতর্ক করেছেন। নির্বাচনী প্রচারে তিনি অভিযোগ করেন, মোদী সরকার রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকায় নিয়ে গেছে। সাধারণ মানুষের পকেট কেটে নিঃশব্দে ৭০০ টাকা দাম বাড়ানো হয়েছে বলে তিনি কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।

ভবিষ্যতে এলপিজি-র অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে হয়তো আবার পুরনো দিনের মতো গরুর গাড়িতে যাতায়াত করতে হবে। মূল্যবৃদ্ধির এই সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলেও তিনি সরব হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *