রান্নার গ্যাসের দামে বড়সড় বদলের আশঙ্কা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

রান্নার গ্যাসের দামে বড়সড় বদলের আশঙ্কা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কাতারে মিসাইল হামলার জেরে এলএনজি উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় গভীর সংকটে পড়েছে ভারত। পরিস্থিতি সামাল দিতে কাতার থেকে আমদানিকৃত সস্তা গ্যাসের বদলে আমেরিকা থেকে চড়া দামে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বিকল্প ব্যবস্থার কারণে প্রতি ইউনিটে প্রায় ১১০০ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে, যার ফলে আমদানির বোঝা বাড়ছে প্রায় ২৫০০ কোটি টাকা।

বর্তমানে প্রতি সিলিন্ডারে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০০ টাকা। এই বিপুল আর্থিক ঘাটতি মেটাতে ৯০০ টাকার রান্নার গ্যাসের দাম যেকোনো মুহূর্তে ১২০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংকট মোকাবিলায় ভারত এখন নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধি অথবা নতুন কোনো সরবরাহকারী দেশের সন্ধানে তৎপরতা শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *