রায় দিল্লি হাইকোর্টের
February 22, 20265:06 am

বাড়ির সামনে খোলা আবর্জনা ফেলার জায়গা বা প্রস্রাবাগার নাগরিকদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এক আইনজীবীর করা একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। ওই আইনজীবী আদালতে অভিযোগ করেন, তাঁর বাড়ির পাশেই একটি অবৈধ প্রস্রাবাগার ও ডাস্টবিন তৈরি করা হয়েছে, যেখানে এলাকার অন্তত ১৫০ জন মানুষ আবর্জনা ফেলেন।