রাশিয়াকে রুখে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইউক্রেন

রাশিয়াকে রুখে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইউক্রেন

রুশ আগ্রাসনের চার বছর পূর্ণ হওয়ার লগ্নে কিয়েভে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, ইউক্রেনীয়দের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে ক্রেমলিন। বিপুল ক্ষয়ক্ষতি ও মানবেতর জীবন সত্ত্বেও ইউক্রেন তার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়েছে। জেলেনস্কির মতে, পুতিন তার মূল লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং ইউক্রেনীয়রা আজও অপরাজেয়।

ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে এই সংহতি সভায় জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে আগামী দশকে প্রায় ৫৮৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সতর্ক করেছেন যে, ইউক্রেনের ভাগ্য ইউরোপের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *