রাশিয়ার তেল কিনতে ভারতকে এখন অনুরোধ করছে খোদ আমেরিকা

রাশিয়ার তেল কিনতে ভারতকে এখন অনুরোধ করছে খোদ আমেরিকা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতির মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় আমেরিকার নীতি নিয়ে কড়া সমালোচনা করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘছি। তাঁর দাবি, একসময় রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ভারতকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়েছিল হোয়াইট হাউস। অথচ এখন পরিস্থিতি বদলাতেই তারা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশকে রাশিয়ার অপরিশোধিত তেল কিনতে অনুরোধ করছে। আমেরিকার এই দ্বিচারিতা ও চাপ প্রয়োগের রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুদ্ধকালীন অস্থিরতার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে দুটি ভারতীয় এলপিজি জাহাজ যাতায়াতের অনুমতি পেয়েছে বলে খবর। ওয়াশিংটন সম্প্রতি ভারতকে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ৩০ দিনের সাময়িক ছাড়পত্র দিয়েছে। যদিও আমেরিকার অর্থসচিব জানিয়েছেন, জ্বালানি বাজারে সরবরাহ সচল রাখতেই এই সিদ্ধান্ত। তবে দীর্ঘমেয়াদে ভারত তাদের থেকে তেল আমদানি বাড়াবে বলেই প্রত্যাশা করছে মার্কিন প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *