রাশিয়া আর ইরানের বিপজ্জনক আঁতাত! জেলেনস্কির হাতে যুদ্ধের গোপন নথির প্রমাণ

রাশিয়া আর ইরানের বিপজ্জনক আঁতাত! জেলেনস্কির হাতে যুদ্ধের গোপন নথির প্রমাণ

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি ইরানকে যুদ্ধের ময়দানে গোয়েন্দা তথ্য ও কৌশলগত সহায়তা দিচ্ছে। জেলেনস্কি জানিয়েছেন, ইরানের বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পুতিন প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে।

জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, “আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে রাশিয়া ইরানকে ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক কর্মকাণ্ড যা বিশ্বজুড়ে অস্থিরতা ছড়াচ্ছে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেক দেশে জ্বালানি সংকট প্রকট হচ্ছে।”

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলি হামলার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। লাভরভ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলার কড়া সমালোচনা করেন এবং একে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই তাঁরা যুদ্ধের লক্ষ্য অর্জন করবেন। ইরান ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রাখার অঙ্গীকারও করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *