রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ গ্রহণ করল না তৃণমূল
March 15, 20267:54 am

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রাতরাশে আমন্ত্রণ জানালেও সেই আমন্ত্রণ গ্রহণ করেনি রাজ্যের শাসকদল। তৃণমূল সূত্রে খবর, রমজানের পবিত্র মাসের রোজার কারণে দলের কোনো প্রতিনিধি ওই প্রাতরাশ বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক ইতিমধ্যে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
সাংসদদের পক্ষ থেকে ঈদের পরেই রাষ্ট্রপতি ভবনে সাক্ষাতের জন্য নতুন সময় চেয়ে আবেদন জানানো হয়েছে। মূলত আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ইস্যু নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করতেই তৃণমূলের প্রতিনিধিদল এই সাক্ষাৎ চেয়েছিল। তবে বর্তমানে রমজান পালনের কারণে তাঁরা এই কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।