রাষ্ট্রপতির সভায় ফাঁকা চেয়ার নিয়ে বিতর্ক, রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

রাষ্ট্রপতির সভায় ফাঁকা চেয়ার নিয়ে বিতর্ক, রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে নজিরবিহীন সংঘাতের সৃষ্টি হয়েছে। সভায় আসন ফাঁকা থাকা এবং বাধা দেওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে দ্রুত কৈফিয়ত তলব করে। রাষ্ট্রপতির মর্যাদাহানির অভিযোগ তুলে সরব হয়েছে রাজনৈতিক মহল।

কেন্দ্রের নির্দেশ মেনে নির্ধারিত সময়সীমার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে জমা দিয়েছেন। যদিও রিপোর্টের বিস্তারিত বিষয়বস্তু গোপন রাখা হয়েছে, তবে প্রশাসনিক গাফিলতি ও ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন এই রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *