রাষ্ট্রপতির সম্মানহানি ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী
March 7, 20267:08 pm

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসকদল শুধু ভারত বা হিন্দু বিরোধীই নয়, তারা আদিবাসী বিরোধী মানসিকতারও পরিচয় দিচ্ছে।
শুভেন্দুর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল যশবন্ত সিনহাকে সমর্থন করেছিলেন। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় রাষ্ট্রপতির প্রতি তৃণমূলের এই আচরণ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।