রাহুলের মৃত্যুতে বিচারের আশা ক্ষীণ? কনীনিকার বিস্ফোরক মন্তব্যে টলিপাড়ায় চাঞ্চল্য

রাহুলের মৃত্যুতে বিচারের আশা ক্ষীণ? কনীনিকার বিস্ফোরক মন্তব্যে টলিপাড়ায় চাঞ্চল্য

অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ টলিউড। গত ২৯ মার্চ তালসারিতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই প্রেক্ষাপটে আজ ৪ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও থেকে তারকারা বিচারের দাবিতে পথযাত্রার আয়োজন করেছেন। দীর্ঘ বিরতির পর কাজে ফিরে সহশিল্পীর স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, প্রিয় বন্ধুকে হারিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

রাহুলের মৃত্যুর ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন কনীনিকা। তিনি আক্ষেপের সুরে জানান, বর্তমান সময়ে প্রকৃত বিচার পাওয়া প্রায় আসাম্ভব। তিলোত্তমা প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, অতীতেও অনেক ঘটনার ন্যায়বিচার অধরা থেকে গিয়েছে। অভিনেত্রীর মতে, কিছুদিনের মধ্যেই মানুষ এই শোক ভুলে যাবে এবং নতুন কোনো খবর বা নির্বাচনের ডামাডোলে মেতে উঠবে। কিন্তু যে চলে গেছে, তার অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়।

সহশিল্পীর বিয়োগে কনীনিকা নিজের ব্যক্তিগত যন্ত্রণার কথাও তুলে ধরেন। সম্প্রতি মাকে হারিয়ে তিনি এমনিতেই শোকার্ত ছিলেন, তার ওপর রাহুলের মৃত্যু তাঁকে আরও ভেঙে চুরমার করে দিয়েছে। তিনি মনে করেন, জীবনের লড়াইয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়লেও প্রিয়জনের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। বিচার পাওয়ার আশার চেয়েও বর্তমানে তাঁর কাছে বন্ধু হারানোর ক্ষত অনেক বেশি গভীর হয়ে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *