রাহুল ইস্যুতে প্রতিবাদ ম্যাজিক মোমেন্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অম্বরীশ, মঙ্গলবার থেকে কর্মবিরতি

রাহুল ইস্যুতে প্রতিবাদ ম্যাজিক মোমেন্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অম্বরীশ, মঙ্গলবার থেকে কর্মবিরতি

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে উত্তাল টলিউড। এই ঘটনার প্রতিবাদে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে যাবতীয় পেশাদার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। জানা গেছে, শুটিং ফ্লোরে রাহুলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়া অম্বরীশ চিঠি দিয়ে প্রযোজনা সংস্থাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তাঁর এই পদক্ষেপকে টলিপাড়ার অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

রাহুলের মৃত্যুর দিন ফ্লোরে উপস্থিত থাকা অম্বরীশ সাফ জানিয়েছেন যে, তিনি সহকর্মীর মৃত্যুর বিচার চান এবং ভবিষ্যতে এই সংস্থার সঙ্গে আর কাজ করবেন না। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় অম্বরীশের এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন। রাহুলের মৃত্যুর নেপথ্যে কার গাফিলতি ছিল এবং শুটিং ফ্লোরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিম্যধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই শোকাবহ ঘটনার প্রেক্ষিতে শিল্পী মহলের পক্ষ থেকে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এর ফলে সিনেমা ও ধারাবাহিকের সব ধরনের শুটিং বন্ধ থাকবে। শিল্পী ও কলাকুশলীদের দাবি, অবিলম্বে ইন্ডাস্ট্রিতে কার্যকর সুরক্ষা নীতি চালু করতে হবে। রাহুলের মৃত্যু টলিউডকে একত্রিত করেছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *