রাহুল মৃত্যুর উত্তাল আবহের মধ্যেই গোপনে শুরু হল ‘ভোলে বাবা পার করেগা’র নতুন শুটিং

রাহুল মৃত্যুর উত্তাল আবহের মধ্যেই গোপনে শুরু হল ‘ভোলে বাবা পার করেগা’র নতুন শুটিং

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই টলিউডে বিতর্ক উসকে দিয়ে গোপনে শুরু হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে রাহুলের আকস্মিক মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রি স্তম্ভিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা যখন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সরব হয়েছেন, ঠিক সেই মুহূর্তে নতুন সিজনের কাজ শুরু হওয়ায় উঠেছে নানা প্রশ্ন।

রাহুলের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার কর্ণধার ও পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে রিজেন্ট পার্ক ও তালসারি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নিরাপত্তার গাফিলতির অভিযোগে যখন টলিপাড়ার সিংহভাগ শিল্পী ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন শুটিংয়ের খবরটি বিতর্ককে আরও জোরালো করেছে। জানা গেছে, টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ‘ভোলে বাবা পার করেগা- সিজন ৩’-এর কাজ চলছে। তবে সংশ্লিষ্ট চ্যানেল বা প্রযোজনা সংস্থা এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ধারাবাহিকের নতুন এই পর্বে মুখ্য চরিত্রে দেখা যাবে বর্ণিনী চক্রবর্তী ও শ্রেয়া বসাককে। এর আগে এই মেগার বিভিন্ন পর্যায়ে নীল-মধুমিতা এবং রাহুল-শ্বেতার রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। তবে রাহুলের মৃত্যুর জট না খুলতেই নতুন উদ্যমে শুটিং শুরু হওয়া নিয়ে শিল্পী মহলে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। একদিকে যখন জাস্টিসের দাবিতে মিছিল চলছে, অন্যদিকে তখন সব বিতর্ক পাশ কাটিয়ে ক্যামেরার কাজ শুরু হওয়ায় টলিউডের অন্দরে নতুন সমীকরণ দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *