রিমোট কন্ট্রোল সাপ আর নকল বাঘের ছাল, ১০০ কোটির ভণ্ড বাবা অশোক খরাতের ভয়ঙ্কর কীর্তি ফাঁস

রিমোট কন্ট্রোল সাপ আর নকল বাঘের ছাল, ১০০ কোটির ভণ্ড বাবা অশোক খরাতের ভয়ঙ্কর কীর্তি ফাঁস

মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন থেকে ১০০ কোটির সাম্রাজ্যের অধিপতি, ভণ্ড বাবা অশোক খরাতের অঘোরী সাম্রাজ্যের রোমহর্ষক তথ্য প্রকাশ্যে আনল নাসিক পুলিশ। আধ্যাত্মিকতার নামে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আইএএস-আইপিএস অফিসারদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতানোর পাশাপাশি নারীদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে এই স্বঘোষিত গুরুর বিরুদ্ধে।

পুলিশি তদন্তে জানা গেছে, খরাত তার আশ্রমে ভক্তদের মনে ভয় ধরাতে এবং অলৌকিক ক্ষমতা প্রদর্শনের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিত। রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত নকল সাপ এবং নকল বাঘের ছাল ব্যবহার করে সে মন্দির চত্বরে গা ছমছমে পরিবেশ তৈরি করত। এছাড়া সম্মোহন বিদ্যার অপপ্রয়োগ করে ভক্তদের বশ করে তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করত সে।

প্রতারণার জাল বিছিয়ে মাত্র ১০০ টাকার সাধারণ তেঁতুলের বীজ পালিশ করে কয়েক হাজার থেকে এক লক্ষ টাকায় বিক্রি করত এই ভণ্ড বাবা। সাধারণ কাঁচের টুকরোকে দৈব রত্ন বলে চালিয়ে দিয়ে চলত লুটতরাজ। তবে কেবল আর্থিক প্রতারণাই নয়, খরাতের বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতনের বীভৎস অভিযোগ। পুলিশ তার কাছ থেকে ৫৮টি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে। বিশেষ পুজো বা স্বামীর প্রাণ রক্ষার ভয় দেখিয়ে নারীদের মাদক খাইয়ে ধর্ষণ করত সে। বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধেই খরাতকে গ্রেপ্তার করেছে এবং তার বিপুল পরিমাণ বেনামী সম্পত্তির খোঁজে আয়কর বিভাগও ময়দানে নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *