রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন দিল্লির যুবক, বন্দুকের গুলিতে মর্মান্তিক মৃত্যু

পূর্ব দিল্লির নিউ অশোক নগরে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে গিয়ে নিজের গুলিতেই প্রাণ হারালেন পবন নামের এক যুবক। গত ১৭ই মার্চ ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বন্ধুর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল নিয়ে ভিডিও শ্যুট করার সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়ে যাওয়ায় সরাসরি পবনের বুকে গুলি লাগে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পবন হাসিমুখে পিস্তলে ম্যাগাজিন ভরছিলেন এবং তা নিজের বুকের দিকে তাক করেছিলেন। তাঁর বন্ধু বারবার সতর্ক করা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। চোখের নিমেষে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই হাড়হিম করা দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তদন্তকারী আধিকারিকদের মতে, ভিডিওটি পবনের বন্ধুই শ্যুট করছিলেন এবং তিনিই তাঁকে পিস্তল ব্যবহারের নির্দেশ দিচ্ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ওই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যুবসমাজের মধ্যে রিল বানানোর এই বিপজ্জনক প্রবণতা নিয়ে প্রশাসন ফের উদ্বেগ প্রকাশ করেছে। ভিডিওটির সত্যতা যাচাই না করা হলেও গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
इससे बड़ा उदाहरण नही हो सकता REEL के लिए युवाओं में बढ़ती मूर्खता का
— Arjun Chaudharyy (@Arjun5chaudhary) March 17, 2026
दिल्ली के दल्लुपुरा इलाके से एक चौंकाने वाला वीडियो सामने आया है, जिसमें एक युवक ने खुद को गोली मार ली। युवक की पहचान पवन के रूप में हुई है, जिसकी इलाज के दौरान मौत हो गई। पुलिस ने बताया कि युवक के पास लाइसेंसी… pic.twitter.com/gKz1eqGe4N